ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ছেলেমেয়েসহ পাকিস্তানের স্পিকার করোনায় আক্রান্ত, মৃত্যু ৩৬১ জনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 May, 2020, 11:21 AM

ছেলেমেয়েসহ পাকিস্তানের স্পিকার করোনায় আক্রান্ত, মৃত্যু ৩৬১ জনের

ছেলেমেয়েসহ পাকিস্তানের স্পিকার করোনায় আক্রান্ত, মৃত্যু ৩৬১ জনের

একদিনে প্রায় হাজার জনের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে পাকিস্তানে। আক্রান্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার। মেয়ে ও ছেলেসহ করোনা আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বৃহস্পতিবার আসাদ কায়সারের কোভিড-১৯ টেস্টের পজিটিভ আসে।

পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার নিজেই টুইট করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। তিনি জানান, টেস্ট পজিটিভ আসার পরেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।

দিন কয়েক আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজ্যপালও করোনায় আক্রান্ত হন। পাকিস্তানে করোনা হটস্পটগুলোর একটি সিন্ধ প্রদেশ।

বিশ্বের করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানে করোনা সংক্রমণে মারা গেছেন ৩৬১ জন। এর মধ্যে গত ১২ ঘণ্টায় মৃত্যু হয় ১৮ জনের। পাকিস্তানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status