ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 June, 2026, 7:50 PM

কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার

কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকায় র‍্যাব-১-এর অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১৫০ বোতল অবৈধ মাদক ‘এস্কাফ’ সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১ জানায়, সোমবার (২৯ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের একটি আভিযানিক দল কালিয়াকৈর থানার হরতকিতলা ট্রাফিক পুলিশ বক্সের পূর্ব পাশে এশিয়ান হাইওয়ের ফুটওভার ব্রিজ এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে অবৈধ মাদক এস্কাফ বিক্রির সময় মো. সেলিম রেজা (২৮)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ বোতল এস্কাফ, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৬৬৫ টাকা উদ্ধার করা হয়।

কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার

কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৩ লাখ টাকার এস্কাফ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার

র‍্যাবের দাবি, উদ্ধার করা এস্কাফের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status