ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শিগগিরই মহাকাশ থেকে ইন্টারনেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 11:13 AM

শিগগিরই মহাকাশ থেকে ইন্টারনেট

শিগগিরই মহাকাশ থেকে ইন্টারনেট

ইন্টারনেট সেবার ধরনে বদল দেখা দিতে পারে।  মার্কিন প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক শিগগিরই মহাকাশ থেকে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন।  তাঁর করা সাম্প্রতিক এক টুইটে তেমনই আভাস পাওয়া গেছে।

২০১৯ সালের অক্টোবরে টেসলার সিইও একটি টুইট পোস্ট করেছিলেন যা স্টারলিংক উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে পাঠানো হয়েছিল। এই স্টারলিংক উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে ইন্টারনেটের ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি। মাস্কের কোম্পানি স্পেসএক্সের এক টুইটে বলা হয়েছে, স্টারলিংক উপগ্রহগুলো বিশ্বব্যাপী ইন্টারনেট সরবরাহ করতে প্রস্তুত। স্টারলিঙ্ক এমন স্থানে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করবে যেখানে অ্যাক্সেস অবিশ্বাস্য, ব্যয়বহুল বা দুর্লভ।

মাস্ক টুইটে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে  চলতি বছরের আগস্ট থেকেই ইন্টারনেট সেবা দিতে পারবেন তাঁরা। শুরুতে প্রাইভেট বিটা এরপর পাবলিট বিটা সংস্করণ চালু করা হবে।

স্টারলিংক মূলত একগুচ্ছ ইন্টারনেট পরিষেবাদাতা উপগ্রহ, যা পৃথিবীর কক্ষপথে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য পরিভ্রমণ করছে।

অবশ‌্য এ ধরনের সেবার জন‌্য শুধু মাস্ক ও তাঁর কোম্পানি কাজ করছে না। গত বছরই বিশ্বের শীর্ষ ধনী আমাজনের উদ‌্যোক্তা জেফ বেজোস এ ধরনের ইন্টারনেট পরিষেবা চালু করার ঘোষণা দেন। জানা গেছে, বিশ্বজুড়ে ইন্টারনেট সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোকে ইন্টারনেট সরবরাহে আমাজন প্রায় তিন হাজার ২৩৬ টি উপগ্রহ উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে। আমাজন ছাড়াও ফেসবুক এ ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তবে সবার আগে মাস্ক ব্রডব‌্যান্ড সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। গ্রাহকের কাছে স‌্যটেলাইট ব্রডব‌্যান্ড সেবা হাজির করতে ৩০ হাজার উপগ্রহ ব‌্যবহার করার পরিকল্পনা রয়েছে তাঁর। গত বছরে ৬০টি উপগ্রহ পরীক্ষামূলকভাবে পাঠানো হয়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, টুইট করতে মাস্ক তাঁর বাড়িতে স্টারলিংক টার্মিনাল ব‌্যবহার করেন।

যুক্তরাষ্ট্র ইতিমধ‌্যে ১২ হাজার স্টারলিংক উপগ্রহের অনুমোদন দিয়েছে । ইন্টারন‌্যাশনাল টেলিকমিউনিক্নেরে সঙ্গেও এ নিয়ে মাস্কের কাগজপত্রের কাজ শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ‌্যে যুক্তরাষ্ট্রে স‌্যাটেলাইট ব্রডব‌্যান্ড সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status