ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
​মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 9:39 PM

​মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম

​মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় এনামুল শেখ (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

​মঙ্গলবার (২৩ জুন) বিকালে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা জোড়া ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। আহত এনামুল আরাজী রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে। তিনি বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​এই ঘটনায় বুধবার (২৪ জুন) ভুক্তভোগী এনামুল শেখ বাদী হয়ে তার আপন চাচাতো ভাই ইমরান শেখসহ তিনজনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ঘটনার বিবরণে ​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরাজী রুদ্রবানা গ্রামের সচেতন মহলের উদ্যোগে গত পাঁচদিন ধরে এলাকায় মাদকবিরোধী পাহারা চলছিল। ঘটনার দিন পাহারার দায়িত্বে ছিলেন এনামুল শেখ। পাহারা চলাকালীন তিনি তার আপন চাচাতো ভাই মো. ইমরান শেখকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে দেখেন এবং তাৎক্ষণিক এর তীব্র প্রতিবাদ করেন।
​এতে ক্ষিপ্ত হয়ে ইমরান শেখ তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে এনামুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে এনামুলের মাথায় রক্তাক্ত গুরুতর জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নীলাফুলা জখম করা হয়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইমরান শেখের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
​আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,"এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status