|
শ্রীবরদীতে প্রকল্পের তথ্য দিতে ঠিকাদারের অনুমতি চাইলেন উপ-সহকারী প্রকৌশলী
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীবরদীতে প্রকল্পের তথ্য দিতে ঠিকাদারের অনুমতি চাইলেন উপ-সহকারী প্রকৌশলী জানা যায়, সম্প্রতি উপজেলা এলজিইডি অফিসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কিছু কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। লটারির মাধ্যমে বিজয়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে কাজগুলো বাস্তবায়ন করছে। সেই কাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য চাইলে উপজেলা প্রকৌশলী গণমাধ্যম কর্মীদের তথ্য প্রাপ্তির আবেদনের মাধ্যমে তথ্য চাইতে বলেন। উপজেলা প্রকৌশলী কার্যালয়ে না থাকায় উপ-সহকারী প্রকৌশলীর কক্ষে বসে তথ্য প্রাপ্তির আবেদনপত্র পূরণের সময় স্থানীয় একজন ঠিকাদার সেখানে আসলে মো. শাহ কামাল গণমাধ্যম কর্মীদের সামনে ঠিকাদারের কাছে অনুমতি চেয়ে কথাগুলো বলেছেন। এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ কামাল মুঠোফোনে জানান, 'আপনি অফিসে আসেন কথা বলতেছি।' তথ্য দিতে উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ কামাল ঠিকাদারের কাছে অনুমতি চাইতে পারেন কিনা তা জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, 'ঠিকাদারের অনুমতি লাগবে না। তিনি হয়তবা নিয়মটি জানেন না।' তিনি আরও বলেন, 'এত প্যাঁচানোর দরকার নেই। তথ্য অধিকার আইনের ফরম কিনে নিয়মানুযায়ী আবেদন করেন।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
ভূরুঙ্গামারীতে ৩ হাজার ৯০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
