|
টঙ্গীতে ছিনতাই সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল অজ্ঞাত যুবকের
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() টঙ্গীতে ছিনতাই সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল অজ্ঞাত যুবকের স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ওই যুবক এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে আশপাশের অটোরিকশাচালক ও পথচারীরা তাকে আটকানোর উদ্যোগ নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা যুবককে মারধর শুরু করলে তিনি গুরুতর আহত হন এবং সড়কের ওপর লুটিয়ে পড়েন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও নিহতের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ৩ হাজার ৯০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
