ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লকডাউনে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 11:09 AM

লকডাউনে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

লকডাউনে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৪ মার্চ থেকে ভারতজুড়ে চলছে তিন সপ্তাহের লকডাউন। আর এর মধ্যেই নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেশটির পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার চালতি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রীনা বিবি(২০)। তাঁর স্বামীর নাম আবদুল মজিদ। দেড় বছর আগে একই গ্রামের বাসিন্দা রীনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। এরপর বাড়ির অমতেই বিয়ে করে দুজন।

এদিকে বাড়ির অমতে বিয়ে করায় তাঁদের এই সম্পর্ক মেনে নিতে পারেননি আবদুলের বাবা-মা। ফলে একই ছাদের তলায় থাকলেও রান্না-বান্না আলাদা ছিল তাঁদের। এই অবস্থায় আবদুলের অনুপস্থিতিতে প্রায় প্রতিদিনই রীনা বিবির ওপর চলত শ্বশুর বাড়ির লোকের অকথ্য অত্যাচার।

অভিযোগে জানা গেছে, গত সোমবার বিকেলেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এদিন বিকেলে  দরকারে বাড়ির বাইরে যায় আবদুল। ফলে বাড়িতে একাই ছিল রীনা বিবি। এই সুযোগে রীনা বিবিকে একা পেয়ে শ্বাশুড়িসহ পরিবারের অন্যান্য লোকেরা কেরোসিন তেল ঢেলে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়।

এ সময় রীনার চিৎকার শুনে তাঁকে বাঁচাতে ছুটে আসেন স্বামী আবদুল। কোনো রকমে আগুন নেভান তিনি। আগুন নেভাতে গিয়ে আহত হন তিনিও। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুজনেই।

এদিকে এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্তরা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি মহিলা থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে তারা।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status