ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে জানা গেল নতুন তথ্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 10:43 AM

এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে জানা গেল নতুন তথ্য

এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে জানা গেল নতুন তথ্য

করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা শুরু করা এবং এসএসসি পরীক্ষার ফল প্রকাশ অনিশ্চয়তার মুখে পড়েছে। ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। এখন এই পরীক্ষা কবে শুরু হবে, তা সুনির্দিষ্ট হয়নি।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক না হলে সেপ্টেম্বর মাস পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পরিপ্রেক্ষিতে এইচএসসি পরীক্ষা কত দিন স্থগিত থাকবে, জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘পরীক্ষা নিতে হলে অবশ্যই আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। কারণ, পরীক্ষার কেন্দ্র তো প্রতিষ্ঠাননির্ভর। তাই যত দিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না তত দিন পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে যদি সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে তাহলে পরীক্ষা তত দিন স্থগিত রাখতে হবে। এছাড়া, এখনো বিকল্প কোনো চিন্তা করা হয়নি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনোভাবেই এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না।

তিনি বলেন, ‘আগে তো শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। তার পরে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করতে হবে। এর আগে পরীক্ষা শুরু করা অসম্ভব। পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২২ মার্চ এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে তা আসন্ন ঈদুল ফিতরের পর শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দীর্ঘায়িত হওয়ায় বর্তমানে সেটি সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status