ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ৯ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পেলেন জাইমা রহমান
নাজমুল হক শ্যামল, জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্ক থেকে
প্রকাশ: Thursday, 24 September, 2026, 11:30 PM
সর্বশেষ আপডেট: Thursday, 24 September, 2026, 11:57 PM

জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পেলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকায় জাইমা রহমানের নামের পাশে ‘লিগ্যাল অফিসার’ পদবি এবং বাংলাদেশের নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাইমা রহমান আইন ও নীতি বিষয়ে পেশাজীবী এবং যুক্তরাজ্য ও বাংলাদেশে অভিজ্ঞ ব্যারিস্টার। তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

খলিলুর রহমানের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দেশের একাধিক কর্মকর্তা ও উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের প্রকাশিত তালিকায় বাংলাদেশি কর্মকর্তা হিসেবে জাইমা রহমানের পাশাপাশি আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মাফিজুল ইসলাম, জাকির আহমেদ এবং মো. রফিকুল আলম মোল্লার নামও রয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করছেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ পরিস্থিতিতে থাকা দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। আইন বিষয়ে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। বাংলাদেশেও আইন পেশায় যুক্ত হওয়ার প্রক্রিয়ায় তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ড. খলিলুর রহমান ২০২৬ সালের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশের প্রার্থী হিসেবে এ পদে নির্বাচিত হন।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর শেষ হবে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য ফলপ্রসূ জাতিসংঘ’।

খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর তাঁর কার্যালয় কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে ভৌগোলিক, লিঙ্গ ও ভাষাগত ভারসাম্য বজায় রাখার কথা জানিয়েছিলেন। জাতিসংঘের প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যদের পরিচয় ও পদবিও তুলে ধরা হয়েছে।

এরই অংশ হিসেবে খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমানের দায়িত্ব পাওয়ার তথ্য এখন জাতিসংঘের ওয়েবসাইটের কর্মকর্তাদের তালিকায় প্রকাশ্যে রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status