ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত হতে পারে ১০০ কোটি মানুষ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 10:46 AM

করোনায় আক্রান্ত হতে পারে ১০০ কোটি মানুষ!

করোনায় আক্রান্ত হতে পারে ১০০ কোটি মানুষ!

দুর্বল দেশগুলোকে জরুরি ভিত্তিতে সহায়তা দেওয়া না হলে করোনাভাইরাসে বিশ্বজুড়ে  ১০০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছে দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। সংস্থাটি বলছে, ভাইরাসটির বিস্তার ঠেকাতে আর্থিক এবং মানবিক সহায়তার প্রয়োজন। বড় ধরনের মহামারি এড়াতে আফগানিস্তান ও সিরিয়ার মতো দুর্বল দেশগুলোতে দ্রুত অর্থ সহায়তা প্রয়োজন।

আইআরসি’র এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে গতকাল মঙ্গলবার সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখেরও বেশ মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজের তথ্য এবং মডেলের ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে আইআরসি’র প্রতিবেদন। এতে বলা হয়েছে, বিশ্ব জুড়ে এই ভাইরাসে আক্রান্ত হতে পারে ৫০ থেকে ১০০কোটি মানুষ।

বিশ্বের সংঘাত কবলিত এবং অস্থিতিশীল দেশগেুলোতে এই ভাইরাস ৩০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে বলে সতর্ক করেছে আইআরসি। সংস্থাটির প্রধান ডেভিড মিলিব্যান্ড বলেছেন, ‘সতর্ক হওয়ার জন্য এসব সংখ্যা যথেষ্ট হওয়া উচিত।’ মানবিক সহায়তার ক্ষেত্রে যেকোনো বাধা অপসারণে সরকারগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আইআরসি সারা বিশ্বেই মানবিক সহায়তা দিয়ে থাকে। গ্রুপটি বলছে, মহামারি বৃদ্ধির ক্ষেত্রে কিছু ফ্যাক্টর ভূমিকা রাখতে পারে। এর মধ্যে রয়েছে বাড়িঘরের আকার, জনসংখ্যার ঘনত্ব, স্বাস্থ্যসেবার সক্ষমতা এবং আগে থেকে সংঘাত চলতে থাকার পরিস্থিতি।

পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কম। তবে টেস্টের পরিমাণ কম হওয়ায় প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা এসব দেশে অনেক বেশি হতে পারে বলে সতর্ক করেছে আইআরসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status