ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
সাজেকে বেড়াতে গিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Thursday, 24 September, 2026, 8:53 PM

সাজেকে বেড়াতে গিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

সাজেকে বেড়াতে গিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে বেড়াতে এসে মো. মাসুদুল আলম (৪১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় স্কুলশিক্ষক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাজেক পর্যটন এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়।

নিহত মাসুদুল আলম ঢাকার সাভারের আনন্দপুর ল্যাবরেটরি স্কুলের শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার তাহেরহুদা এলাকায়। বর্তমানে তিনি সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের আনন্দপুর থেকে ১৬-১৭ সদস্যের একটি পর্যটক দল খাগড়াছড়ি হয়ে চাঁদের গাড়িতে করে সাজেকে পৌঁছায়। পরে তারা সাজেকের বাশরাড়ি রিসোর্টে রাতযাপনের জন্য কক্ষ বুকিং করেন।


গাইবান্ধায় ৩৫ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ
এরপর বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাসুদুল আলম। এ সময় তার সাথে থাকা সহযাত্রীরা দ্রুত তাকে সাজেক পর্যটন এলাকার একটি স্থানীয় ফার্মেসিতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্থানীয় পল্লিচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

পরে উন্নত চিকিৎসার আশায় সঙ্গীরা একটি মাহিন্দ্রা গাড়ি ভাড়া করে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ঢাকার সাভার থেকে ১৬-১৭ জনের একটি পর্যটক দল সাজেকে বেড়াতে আসে। রুম বুকিং দেওয়ার সময় মাসুদুল আলম হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে সঙ্গীরা তাকে দ্রুত স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গেলে পল্লী চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তাকে মাহিন্দ্রাযোগে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
 One attachment
  •  Scanned by Gmail

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status