ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
মোঃ জসিম উদ্দিন তুহিন ,যশোর
প্রকাশ: Thursday, 24 September, 2026, 8:52 PM

পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।যশোর শহরের দড়াটানা এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। 


এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।কর্মসূচিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।যশোর জেলা স্বেচ্ছাসেবক দল এর আগেও বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status