ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ১৭ হাজার, আক্রান্ত ৩১ লাখ ছাড়িয়েছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2020, 10:33 AM

বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ১৭ হাজার, আক্রান্ত ৩১ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ১৭ হাজার, আক্রান্ত ৩১ লাখ ছাড়িয়েছে

করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ৯৭০ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের। অন্যদিকে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে বুধবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩১ লাখ ৩৮ হাজার ১১৫ জন। এদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৬৪ হাজার ৩৭৫ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৯৬৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন (৮১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ১৭ হাজার ৯৭০ জন (১৯ শতাংশ) রোগী মারা গেছেন।

নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত মোট ৬ হাজার ৪৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status