বেতবুনিয়া শিকদার পাড়ায় অভিযান চালিয়ে ৮0 চোলাই মদসহ একজকে আটক করেছে কাউখালীর থানা পুলিশ। শুক্রবার বিকেলে মহিউদ্দিন স-মিলস এলাকায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করে পুলিশ।
আটককৃত মোরশেদ আলম (৪০), চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মধ্যম হাসনাবাদ এলাকার মোঃ নুরুল আলমের ছেলে।
কাউখালী এসআই(নিঃ) মোঃ জিন্নাত খানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশগ্রহণ করে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী।