ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
করোনায় মৃত ৮২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১৪ লাখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 11:01 AM

করোনায় মৃত ৮২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১৪ লাখ

করোনায় মৃত ৮২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১৪ লাখ

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৮০ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৪ লাখ ৩১ হাজার ৭০৬ জন। এদের মধ্যে বর্তমানে ১০ লাখ ৪৭ হাজার ৪৭৬ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৮৯৪ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।


এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ২ হাজার ১৫০ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৮২ হাজার ৮০ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এছাড়া দেশে মোট ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এছাড়া দেশে নতুন করে ৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় মোট রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status