ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে করোনা আক্রান্ত যুবক পালিয়েছে, এলাকায় আতঙ্ক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 April, 2020, 12:25 AM

রাজধানীতে করোনা আক্রান্ত যুবক পালিয়েছে, এলাকায় আতঙ্ক

রাজধানীতে করোনা আক্রান্ত যুবক পালিয়েছে, এলাকায় আতঙ্ক

রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া নাজমুল নামে এক যুবক পলাতক রয়েছেন। তাকে খুঁজতে এলাকায় মাইকিং করছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের উত্তরা বিভাগের এডিসি হাফিজুর রহমান বলেন, যে ঠিকানা আমরা পেয়েছিলাম সেই ঠিকানাটা অসম্পূর্ণ ছিল। আমরা ওই ঠিকানায় ওই নামের কোনও লোককে খুঁজে পাইনি। এখন ওই ব্যক্তি আদৌ পলাতক কিনা অথবা অন্য কোথাও আছে কিনা সেটি আমরা নিশ্চিত নই।

এদিকে, ওই যুবকের সন্ধানে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status