ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
যশোরে চার হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 9:41 PM

যশোরে চার হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ২

যশোরে চার হাজার কেজি সরকারি চাল জব্দ, আটক ২

যশোরে কালোবাজারে বিক্রি করা খাদ্য অধিদপ্তরের চার মেট্টিক টন (চার হাজার কেজি) চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের ফজর আলী মোল্লার ছেলে রাকিবুল হাসান ও শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে হাসিবুল হাসান।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মারুফ আহম্মেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপনে সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদামে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫০ কেজির ৮০ বস্তা (চার হাজার কেজি) খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল জব্দ করা হয়েছে।

ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status