ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
লকডাউনে বাইরে ঘোরাফেরা করায় পথচারীকে তাড়াচ্ছে গণ্ডার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 9:37 PM

লকডাউনে বাইরে ঘোরাফেরা করায় পথচারীকে তাড়াচ্ছে গণ্ডার!

লকডাউনে বাইরে ঘোরাফেরা করায় পথচারীকে তাড়াচ্ছে গণ্ডার!

করোনা প্রতিরোধে বিশ্বজুড়েই চলছে লকডাউন। মানুষ যেন বাইরে না বের হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন দেশের সরকারপ্রধানরা। ফলে বন-জঙ্গল থেকে প্রাণীরা শহরময় ঘুরে বেড়াচ্ছে আর বাইরে থাকা মানুষরাই হয়েছেন বন্দি।

সরকারের নির্দেশে সড়কে আছেন নিরাপত্তাবাহিনী। এতেও যেন কাজ হচ্ছে না। বন থেকে ঘুরতে আসা প্রাণীরাও এবার যেন নিরাপত্তাবাহিনীর ভূমিকা পালন করছে। সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান নিজের টুইটার হ্যান্ডল থেকে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা গেছে, ফাঁকা রাস্তায় ঘুরছে গণ্ডারটি। তাকে দেখে রাস্তার পাশে সরে গেলেন সেখানে উপস্থিতরা। কিন্তু এক ব্যক্তি গণ্ডারটিকে দেখতে না পেয়ে চলে আসেন তার কাছাকাছি। তখনই ওই ব্যক্তিকে তাড়া করে সেটি। দৌড়ে কোনও মতে গণ্ডারের হাত থেকে বাঁচেন তিনি। তার পর সেটিকে জঙ্গলের দিকে চলে যেতে দেখা যায়।

জানা গেছে, করোনার সংক্রমণ মোকাবিলায় ১৫ এপ্রিল পর্যন্ত নেপালে লকডাউন চলছে। সেখানে দোকানপাট বন্ধ, সড়কগুলোও বেশ ফাঁকা। এই ফাঁকা সড়কেই ঘুরতে দেখা গিয়েছে গণ্ডারটিকে। নেপালের চিতওয়ান জাতীয় উদ্যান এলাকায় দেখা গিয়েছে সেই দৃশ্য। যদিও লকডাউন না চললেও ওই এলাকায় দেখা মেলে বিভিন্ন বন্য প্রাণীর।

 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status