ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
করোনা: সম্ভাবনাময় ভ্যাকসিন তৈরি করলো রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 9:46 PM

করোনা: সম্ভাবনাময় ভ্যাকসিন তৈরি করলো রাশিয়া

করোনা: সম্ভাবনাময় ভ্যাকসিন তৈরি করলো রাশিয়া

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাকসিনস জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে তাদের উদ্ভাবিত প্রতিষেধক সম্ভাবনায় ভ্যাকসিনের তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (৭ এপ্রিল) রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়।  

করোনাভাইরাস প্রতিরোধে ডব্লিউএইচওর সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় এটিই একমাত্র রাশিয়ান ভ্যাকসিন। সার্স-কোভ-২ এর একটি প্রোটিনের সাহায্যে ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার ফেডারেল মেডিকেল বায়োলজিক্যাল এজেন্সির সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাকসিনস।

প্রাণীর ওপর পরীক্ষা করে দেখা গেছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশেষ এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এ ভ্যাকসিন। এর আগেও এ পদ্ধতিতে বিভিন্ন প্রতিষেধক তৈরি করা হয়েছে।

এতে সার্স-কোভ-২ এর বিরুদ্ধে নিরাপদ ও কার্যকর একটি প্রতিষেধক তৈরির সম্ভাবনা তৈরি হলো বলে জানায় সংস্থাটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাপকভাবে এটি উৎপাদনের ব্যবস্থা করা। উৎপাদন সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status