ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আবারো করোনা আতঙ্কে চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 April, 2020, 7:11 PM

আবারো করোনা আতঙ্কে চীন

আবারো করোনা আতঙ্কে চীন

বিশ্বব্যাপী এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

উৎপত্তিস্থল হলেও শুরুর তাণ্ডবের পর করোনাভাইরাস মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে চীন। তবে কয়েকদিন ধরে দেশটিতে আবারও বাড়তে শুরু করেছে এর সংক্রমণ। সেক্ষেত্রে নতুন রোগীদের সিংহভাগই বহিরাগত; বিশেষভাবে বললে, উত্তরপূর্বাঞ্চলীয় রাশিয়া সীমান্ত দিয়েই ঢুকছে করোনাভাইরাস।
চীনের সর্বউত্তরের প্রদেশ হেইলংজিয়াংয়ের সঙ্গে রাশিয়ার বিশাল স্থলসীমান্ত রয়েছে। ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে এ সীমান্ত দিয়ে নিয়মিতই বহু মানুষ যাতায়াত করেন। এছাড়া, কিছুদিন আগে রাশিয়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়ায় এই সীমান্তটাই হয়ে উঠেছে যাতায়াতের প্রধান রুট।

হেইলংজিয়াংয়ের স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, গত একমাসে এ প্রদেশে অন্তত ৬০ জন বহিরাগত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন বাদে বাকি সবাই রাশিয়ার ভ্লাদিভস্তোক শহর থেকে গাড়িতে চড়ে ফিরেছেন। এর আগে তারা ছিলেন মস্কোতে, যেখানে প্রায় তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বহিরাগত ৫৯ রোগীই চীনা নাগরিক।

সারাবিশ্বের মতো রাশিয়াতেও করোনার সংক্রমণ বাড়ছে। ইউরোপ-আমেরিকার চেয়ে অনেক কম হলেও গত কয়েকদিনে দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাশিয়ায় এ পর্যন্ত ৪৭ জন করোনায় মারা গেছেন। সোমবার নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৫৪ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৩ জন।

মহামারির প্রথম ধাক্কা সামাল দিতে পারলেও চীনে নতুন করে বহিরাগতদের মাধ্যমে বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একারণে বিদেশে যে যেখানেই আছেন, তাদের আপাতত দেশে না ফেরার অনুরোধ জনিয়েছে বেইজিং।া াবারোকরোনা আতঙ্কে চীন, ছড়াতে পারে রুশ সীমান্ত দিয়ে
নতুন সময় ডেস্ক

বিশ্বব্যাপী এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

উৎপত্তিস্থল হলেও শুরুর তাণ্ডবের পর করোনাভাইরাস মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে চীন। তবে কয়েকদিন ধরে দেশটিতে আবারও বাড়তে শুরু করেছে এর সংক্রমণ। সেক্ষেত্রে নতুন রোগীদের সিংহভাগই বহিরাগত; বিশেষভাবে বললে, উত্তরপূর্বাঞ্চলীয় রাশিয়া সীমান্ত দিয়েই ঢুকছে করোনাভাইরাস।
চীনের সর্বউত্তরের প্রদেশ হেইলংজিয়াংয়ের সঙ্গে রাশিয়ার বিশাল স্থলসীমান্ত রয়েছে। ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে এ সীমান্ত দিয়ে নিয়মিতই বহু মানুষ যাতায়াত করেন। এছাড়া, কিছুদিন আগে রাশিয়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়ায় এই সীমান্তটাই হয়ে উঠেছে যাতায়াতের প্রধান রুট।

হেইলংজিয়াংয়ের স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, গত একমাসে এ প্রদেশে অন্তত ৬০ জন বহিরাগত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন বাদে বাকি সবাই রাশিয়ার ভ্লাদিভস্তোক শহর থেকে গাড়িতে চড়ে ফিরেছেন। এর আগে তারা ছিলেন মস্কোতে, যেখানে প্রায় তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বহিরাগত ৫৯ রোগীই চীনা নাগরিক।

সারাবিশ্বের মতো রাশিয়াতেও করোনার সংক্রমণ বাড়ছে। ইউরোপ-আমেরিকার চেয়ে অনেক কম হলেও গত কয়েকদিনে দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাশিয়ায় এ পর্যন্ত ৪৭ জন করোনায় মারা গেছেন। সোমবার নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৫৪ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৩ জন।

মহামারির প্রথম ধাক্কা সামাল দিতে পারলেও চীনে নতুন করে বহিরাগতদের মাধ্যমে বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একারণে বিদেশে যে যেখানেই আছেন, তাদের আপাতত দেশে না ফেরার অনুরোধ জনিয়েছে বেইজিং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status