জেমস বন্ড সিরিজের ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪)। এই ছবির সাফল্যের পেছনে পুসি গ্যালোর চরিত্রের অভিনেত্রী হোনোর ব্ল্যাকম্যান দুর্দান্ত অ্যাকশনেই বেশি মার্কস দিয়ে থাকেন চলচ্চিত্রবোদ্ধারা। বষিয়ান এই অভিনেত্রী হেরে গেছেন করোনার কাছে।
এক সপ্তাহ শ্বাসকষ্ট আর জ্বরে ভুগে সোমবার (৬ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
হলিউডে ষাটের দশকে ঝড় তোলা এই অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে অবশ্য করোনায় আক্রান্তে বিষয়টি অস্বীকার করে বলা হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইস্ট সাসেক্সের বাড়িতে মারা গেছেন। তবে হোনোর ব্ল্যাকম্যান ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, অভিনেত্রীর মধ্যে করোনায় আক্রান্ত লক্ষণগুলো ছিল সুস্পষ্ট। তবে শারীরীক দুর্বলতা কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে তার গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করা হয়।
জেমসে বন্ডের ‘গোল্ডফিঙ্গার’ নির্মিত হয় হোনোর ব্ল্যাকম্যানের বয়স ছিল ৩৯। তিনি ছিলেন ছবির নায়ক শন কনেরির চেয়ে পাঁচ বছরের বড়। সিরিজটির ইতিহাসে ব্ল্যাকম্যান হলেন সবচেয়ে বেশি বয়সী বন্ড গার্ল। পাশাপাশি টিভি সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এ অভিনয় করেন জনপ্রিয়তা পান ব্ল্যাকম্যান। তার চরিত্রের নাম ছিল ক্যাথি গ্যাল, বিপরীতে ছিলেন প্যাট্রিক ম্যাকনি। এ সিরিজে ব্যবহৃত ‘কিঙ্কি বুটস’ শিরোনামের গানটি এখনো বেশ জনপ্রিয়। এ ছাড়া ‘জেসন অ্যান্ড আর্গোনাটস’ সিনেমার হেরা ও ১৯৯০ এর দশকের টিভি সিরিজ লরা ওয়েস্ট চরিত্রটি তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ।