ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনার উপসর্গে তরুণীর মৃত্যু, একই লক্ষণ ভাবির
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 April, 2020, 1:32 PM

করোনার উপসর্গে তরুণীর মৃত্যু, একই লক্ষণ ভাবির

করোনার উপসর্গে তরুণীর মৃত্যু, একই লক্ষণ ভাবির

জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক তরুণীর মৃত্যু হয়েছে। তরুণীর নাম পারভীন আক্তার (২৭)। বুধবার উপজেলার কুমিরা ইউনিয়নের গোল আহমদ দেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই দিন তরুণীর ভাবিরও জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। ভাবিরও একই লক্ষণ দেখায় পরিবারের সদস্যরা ভয় পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হারুনকে জানান। খবর পেয়ে তিনি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরুদ্দিনকে অবহিত করেন। পরে বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত হয়ে করোনা সন্দেহে নিহত তরুণীর ভাবির নমুনা সংগ্রহ করে ফোজদারহাট বিআইটিআইডিতে (বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস) পাঠান।


আজ (শুক্রবার) বিকেলে রিপোর্ট প্রদানের কথা রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরুদ্দিন। তিনি বলেন, নিহত তরুণী ডায়াবেটিস আক্রান্ত ছিলেন। তবে রিপোর্ট পেলে জানা যাবে তার করোনা ছিল কিনা।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিল্টন রায় জানান, নিহত তরুণীর পরিবারকে সাবধানে থাকতে বলা হয়েছে। রিপোর্ট পজিটিভ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status