ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ধোনি-কোহলির সমর্থন পাইনি: যুবরাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 4:39 PM

ধোনি-কোহলির সমর্থন পাইনি: যুবরাজ

ধোনি-কোহলির সমর্থন পাইনি: যুবরাজ

ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং বলেছেন, সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্ব আমলে ভারতীয় দলে আমি যতটা সমর্থন পেয়েছি, এখনকার বিরাট কোহলি কিংবা তার আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি; দুজনের কারো কাছ থেকেই ততটা সাহায্য পাইনি।

সম্প্রতি স্পোর্টস স্টারের সাংবাদিককে দেয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, সৌরভের সঙ্গে আমার অনেক মধুর স্মৃতি রয়েছে। যা আমি এখনও রোমন্থন করতে ভালোবাসি। বাংলার মহারাজের কাছ থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ব্যবহার পেতাম।

বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সম্পর্কে এভাবেই প্রশংসা করেন যুবি। তার কথায়, আমি একসময় সৌরভের নেতৃত্বে খেলেছি। উনার কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। তারপরে ধোনি টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করেন। সৌরভ ও ধোনির মধ্যে যেকোনও একজনকে বেছে নেয়া কঠিন। তবে দাদার সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। কারণ, উনি আমাকে সবসময় সমর্থন করেছেন। এমএস ও বিরাটের কাছ থেকে সেই সমর্থন পাইনি।

যুবরাজ ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এরপর ২০১৯ সালের জুনে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার।

অথচ ধোনির নেতৃত্বেও একজন ক্রিকেটার হিসেবে দারুণ ভূমিকা পালন করেছিলেন যুবরাজ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনেকটা তারই ব্যাটে ভর করে ভারতীয় ক্রিকেট দলের হাতে উঠে।

বর্তমানে ভারতজুড়ে লকডাউন চলছে। করোনাভাইরাসের সংক্রমণ কমাতেই ২১ দিনের টানা এ লকডাউন চালানোর ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অনুরোধ মেনে ঘরের চৌকাঠ পেরিয়ে এক পাও বাইরে বের হচ্ছেন না যুবরাজ। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ অবস্থা জারি থাকবে। তিনিসহ দেশটির অনেক ক্রিকেটার এবং অন্যান্য ক্রীড়াবিদরা এর প্রতি সমর্থন জানিয়েছেন। করোনার সংক্রমণ এড়াতে অনুরাগীদেরও বাড়িতে থাকার অনুরোধ করেছেন তারা। একই অনুরোধ করেছেন যুবিও।  তথ্যসূত্র: এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status