ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মোসাদ প্রধান কোয়ারেন্টিনে; ইসরাইলে করোনায় মৃত ৩১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 4:51 PM

মোসাদ প্রধান কোয়ারেন্টিনে; ইসরাইলে করোনায় মৃত ৩১

মোসাদ প্রধান কোয়ারেন্টিনে; ইসরাইলে করোনায় মৃত ৩১

ইসরাইলে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান। এদিকে স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মেইর বেন শাব্বাত কোয়ারেন্টিনে চলে গেছেন। এ দু’জনও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছিলেন।

আজ (বৃহস্পতিবার) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার রাতে আক্রান্ত ৭১ বছর বয়সী স্বাস্থ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে তাঁরা আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে শুরু করেছেন।
মন্ত্রীর দেহে করোনাভাইরাস শণাক্ত হওয়ার পর তার উপদেষ্টা এবং স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ইসরাইলে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ৬ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ১০৭ জনের অবস্থা গুরুতর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status