ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সিরিয়ায় অস্ত্র ও গোলাবারুদ পাঠালো যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 4:57 PM

সিরিয়ায় অস্ত্র ও গোলাবারুদ পাঠালো যুক্তরাষ্ট্র

সিরিয়ায় অস্ত্র ও গোলাবারুদ পাঠালো যুক্তরাষ্ট্র

সিরিয়ায় ২০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২০ ট্রাকের একটি বহর ইরাক থেকে সামরিক যন্ত্রপাতি, অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে সিরিয়ার আল-হাসাকা শহরে প্রবেশ করেছে বলে জানা গেছে।

বুধবার রাতে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। এর আগে সাম্প্রতিক মাসগুলোতেও আল-হাসাকা শহরে প্রচুর পরিমাণে অস্ত্র-গোলাবারুদ এবং অন্যান্য সামরিক রসদ সরবরাহ করেছে মার্কিন সেনারা।

বার্তা সংস্থা সানা জানায়, আল-হাসাকা প্রদেশের জাজিরা এলাকায় সিরিয়ার তেল ক্ষেত্রগুলো সম্পূর্ণভাবে দখলে রাখার লক্ষ্য নিয়ে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শক্তি যোগানোর লক্ষ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হচ্ছে বলেও জানায় সংস্থাটি।

কিছুদিন আগে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা করেন যে, সিরিয়ার তেল ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণে রাখতে সেখানে নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে।  সূত্র-পার্সটুডে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status