ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্র থেকে ফিরে ‘নীরবে’ ৬ জনকে করোনা দিলেন অস্ট্রেলিয়ার এক নারী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 March, 2020, 4:16 PM

যুক্তরাষ্ট্র থেকে ফিরে ‘নীরবে’ ৬ জনকে করোনা দিলেন অস্ট্রেলিয়ার এক নারী!

যুক্তরাষ্ট্র থেকে ফিরে ‘নীরবে’ ৬ জনকে করোনা দিলেন অস্ট্রেলিয়ার এক নারী!

অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক নারী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণ করে দেশে ফিরেছেন। এরপর তিনি একটি পার্টিতে অংশগ্রহণ করেন। ওই পার্টিতেই তিনি ছয়জনকে করোনাভাইরাসে আক্রান্ত করেছেন বলে জানা গেছে। তিনি কলোরাডোর অ্যাস্পেন থেকে দেশে ফিরেন। তার দাবি, পার্টিতে যাওয়ার আগে করোনার কোনো লক্ষণ ছিল না তার।

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর অ্যাস্পেনে ১২ জনের শরীরে করোনা পাওয়া গেছে। ধারণা করার হচ্ছে, ওই নারী সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়ে দেশে ফিরেন। কিন্তু তার শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি প্রথম দিকে। ১৪ মার্চের ওই পার্টিতে যাওয়ার একদিন পরই তার করোনার কয়েকটি লক্ষণ দেখা দেয়। দেশে ফিরে একদিন পরই ওই পার্টিতে গিয়ে তিনি ৮০ জনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মার্চর ১৩ তারিখ ওই নারী দেশে ফিরেন। আর ১৬ তারিখ থেকে মেলবোর্নে নিয়ম করা হয় যে, যেকোনো নাগরিকে দেশে ফিরলে সেল্ফ কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই ওই নারী ঘরবন্দি থাকতে চাননি। নীরবে করোনা দিয়ে দিলেন ছয়জনের শরীরে। আর যে ৮০ জনের সঙ্গে দেখা করেছেন; তাদের সবাই এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ওই নারীর জানান, তিনি দেশে ফেরার পর সরকারি সব ধরনের নিয়ম মেনে চলেছেন। কিন্তু কোয়ারেন্টিনে থাকেননি। তিনি বুঝতে পারছেন কোয়ারেন্টিনে থাকা উচিত ছিল। তবে দেশে ফেরার পর তার শরীরের করোনা লক্ষণ দেখা যায়নি। তিনি রীতিমতো হাত ধুয়েছেন। সেই সঙ্গে সব কাজও করেছেন।

মার্চের ১৬ তারখি তার শরীরের করোনা ধরা পড়ে। পরে পার্টিতে আসা সকলকে সাবধান করেন তার ছেলে। সবাইকে জানান যে, তারা মা করোনায় আক্রান্ত হয়েছেন। তাই তার মা সবাইকে করোনার বিষয়ে সচেতন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status