ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুস্থ হওয়া ব্যক্তির অ্যান্টিবডি দিয়ে করোনার সফল চিকিৎসা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 March, 2020, 4:09 PM

সুস্থ হওয়া ব্যক্তির অ্যান্টিবডি দিয়ে করোনার সফল চিকিৎসা

সুস্থ হওয়া ব্যক্তির অ্যান্টিবডি দিয়ে করোনার সফল চিকিৎসা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ এর চিকিৎসার জন্য নতুন এক পদ্ধতি আশার আলো দেখাচ্ছে। এ ভাইরাসের চিকিৎসায় ব্লাড-প্লাজমা থেরাপি সহায়ক হচ্ছে বলে জানিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ইয়ান লিপকিন।

এ পদ্ধতিতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা কোনো ব্যক্তির শরীর থেকে অ্যান্টিবডি নিয়ে তা ১০ জনের দেহে প্লাজমা থেরাপির মাধ্যমে প্রয়োগ করা হয়। তারা সবাই এখন সুস্থ আছেন।

লিপকিন বলেন, এটা একেবারে অবশ্য নতুন পদ্ধতি নয়। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে এ পদ্ধতি ব্যবহার করা হতো। এটি এক্ষেত্রেও কাজ করেছে।

ডা. ইয়ান লিপকিন বৃহস্পতিবার (২৬ মার্চ) ফক্সনিউজের ‘লো ববস টুনাইট’ শোতে গিয়ে নিজের এই চিকিৎসা পদ্ধতির কথা তুলে ধরেন।

এ নিউরোলজি অ্যান্ড প্যাথলজি বিশেষজ্ঞ বলেন, করোনার বিরুদ্ধে লড়তে তিনি গত জানুয়ারিতে চীনে গিয়েছিলেন। সম্প্রতি তিনি একটি গবেষণাপত্রে দেখছেন, রোগীরা সফলভাবেই প্লাজমা-থেরাপি চিকিৎসা নিয়েছেন। অর্থাৎ যারা এ থেরাপি নিয়েছেন তারা সুস্থ হয়ে উঠেছেন।

ডা. ইয়ান লিপকিন বলেন, জানুয়ারির শেষ দিকে একটি বিশেষ কারণে আমি চীনে গেছি। সেটি হচ্ছে– করোনা আক্রান্তদের চিকিৎসায় তারা কী করছেন, সেটি খুঁজে বের করতে। এক সপ্তাহের কাছাকাছি সময় আগে আমার এক বন্ধুর কাছ থেকে একটি পেপার পেলাম। তাতে প্লাজমা থেরাপিতে ১০ রোগীকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছেন তিনি।

এই চিকিৎসক বলেন, গবেষণায় দেখা গেছে, এক ব্যক্তির কাছ থেকে গৃহীত প্লাজমা দিয়ে তিন জন রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব। এটি রক্তদান করার মতো প্রক্রিয়া নয়। এটি সহজ ও ভ্যাকসিন না আসা পর্যন্ত একটি কার্যকর সমাধান হতে চলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status