|
কর্মসংস্থান নিয়ে চীনের ১৮ দফা কর্মপরিকল্পনায় যা যা আছে
নতুন সময় ডেস্ক
|
![]() কর্মসংস্থান নিয়ে চীনের ১৮ দফা কর্মপরিকল্পনায় যা যা আছে কর্মসংস্থান স্থিতিশীলকরণ, সক্ষমতা সম্প্রসারণ এবং গুণগত মান উন্নয়নের কর্ম পরিকল্পনা নামের পরিকল্পনাটি স্টেট কাউন্সিলের কর্মসংস্থান উন্নয়ন বিষয়ক দল অনুমোদন করে। পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ বা বাহ্যিক ঝুঁকিতে থাকা ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে বিশেষ সহায়তা দেওয়া হবে, যাতে তারা নতুন করে নিয়োগ বাড়াতে পারে। এজন্য বেকারত্ব বিমা প্রিমিয়াম ফেরত, দক্ষতা প্রশিক্ষণ ভর্তুকি এবং চাকরি সম্প্রসারণ অনুদান দেওয়া হবে। চীন সরকার আমদানি-রফতানি মেলাসহ বড় বাণিজ্য মেলাগুলো ব্যবহার করে নতুন বাজার অনুসন্ধান করবে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কাঠামোর অধীনে সহযোগিতা বাড়াবে। পরিকল্পনায় গবেষণা, নকশা ও পরিদর্শন খাতে আন্তঃসীমান্ত সেবা চাকরি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে ডেটা লেবেলার ও এআই প্রশিক্ষণের মতো নতুন পেশার সুযোগ তৈরি করা হবে। নতুন জ্বালানি, উন্নত উপকরণ ও নিম্ন উচ্চতার অর্থনীতি খাতকে বড় কর্মসংস্থান উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুরনো শিল্পের শ্রমিকদের নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে, যাতে চাকরি হারানোর ঝুঁকি কমে। গিগ অর্থনীতির প্রসারের কারণে রাইড-হেইলিং চালকসহ নতুন কর্মীদের জন্য পাইলট পর্যায়ে কর্মক্ষেত্র দুর্ঘটনা বীমা চালু করা হবে। বয়স্ক ও শিশু পরিচর্যা খাতে সেবা সম্প্রসারণ, ন্যূনতম মজুরি ব্যবস্থা উন্নয়ন, বেতন বকেয়া প্রতিরোধ এবং শ্রম বাজার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। শহর পুনর্নির্মাণ ও অবকাঠামো প্রকল্পগুলোকেও নতুন চাকরি তৈরির উৎস হিসেবে ব্যবহার করা হবে। একই সঙ্গে নির্মাণ খাতে বিশেষ ঋণ কর্মসূচিও চালু করা হবে। চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালে নতুন কলেজ স্নাতকের সংখ্যা রেকর্ড ১ কোটি ২৭ লাখ হবে। এই চাপ সামাল দিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আরও বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ কোটি ২০ লাখেরও বেশি শহুরে চাকরি সৃষ্টি করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই কর্মপরিকল্পনা শুধু চাকরি সৃষ্টি নয়, বরং প্রযুক্তি-নির্ভর অর্থনীতিতে শ্রমবাজারকে পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করার একটি কৌশলগত উদ্যোগ। সূত্র: সিএমজি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
