ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমরাই বরং যুক্তরাষ্ট্রকে সহায়তা করব: ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 March, 2020, 4:23 PM

আমরাই বরং যুক্তরাষ্ট্রকে সহায়তা করব: ইরান

আমরাই বরং যুক্তরাষ্ট্রকে সহায়তা করব: ইরান

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির ইসলামী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রশাসনের সহায়তার কোনো প্রয়োজন নেই, বরং কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার মতো পর্যাপ্ত স্বাস্থ্য সক্ষমতা ইরানের রয়েছে। খবর ইরনার।

করোনাভাইরাসে ইরানে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৪ জনের। হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এমতাবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ মার্কিন আইনপ্রণেতারা তেহরানকে করোনা মহামারী মোকাবেলায় সহায়তা করার প্রস্তাব দেন। এর জবাবে দেশটির ইসলামী গার্ডের প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের অমন সহায়তার প্রয়োজন নেই।

তিনি বলেন, মার্কিনিরা নিজেরাই এ ভাইরাসের দাপটে জর্জরিত এবং মার্কিন স্বাস্থ্যসেবা অবকাঠামো আমেরিকান জনগণকে করোনাভাইরাসের বিরুদ্ধে মোটেও রক্ষা করতে পারছে না। এমতাবস্থায় তারা আমাদের কী সহায়তা করবে।

আইআরজিসির প্রধান আরও বলেন, মার্কিনিদের যদি সহায়তার প্রয়োজন হয়, ইরান তা দিতে পারে এবং ওয়াশিংটনের কোনো সহায়তারই তেহরানের প্রয়োজন নেই।

ইরানকে যে সহায়তার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেটিকে লোকদেখানো এবং চাতুরীর মাধ্যমে মানুষের সমর্থন আদায়ের অপচেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।

হোসেইন সালামির অভিযোগ, ইরানের মানুষের প্রতি মার্কিনিদের মনোভাব শত্রুতাপূর্ণ এবং ইরানের জনগণের প্রতি তারা কখনই ভালো কোনো আচরণ করেনি।

তার এই অভিযোগের পক্ষে ট্রাম্পের এক বক্তব্যকে উদাহরণ হিসেবে টানেন মেজর সালামি। বলেন, ট্রাম্প ইরানের মানুষদের তার ভাষায় ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছেন। ইরানের মানুষদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এমনটি করা হয়েছে যেন ইরানের মানুষ তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে সমস্যায় পড়েন। মার্কিন সেই অভিসন্ধি সফল হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে টালমাটাল বিশ্ব। দিন যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। পৃথিবীর সব দিকে শুধু লাশ আর লাশ। শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯০ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৩২ হাজার ২৭৯ জন। এদের মধ্যে বর্তমানে ৩ লাখ ৮৩ হাজার ৮১১ জন চিকিৎসাধীন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ হিসাবে প্রায় ৯৫ শতাংশ রোগী মধ্যবর্তী অবস্থায় রয়েছেন এবং ৫ শতাংশ রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ২৪ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ হিসাবে করোনায় আক্রান্ত প্রায় ৮৪ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ১৬ শতাংশ মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status