ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
সুখবর ডাক্তারদের করোনা প্রতিরোধী ট্যাবলেট খাওয়ানো হচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 11:22 AM

সুখবর ডাক্তারদের করোনা প্রতিরোধী ট্যাবলেট খাওয়ানো হচ্ছে

সুখবর ডাক্তারদের করোনা প্রতিরোধী ট্যাবলেট খাওয়ানো হচ্ছে

করোনাভাইরাস প্রতিরোধমূলক সেবা সারাবিশ্বের মধ্যে প্রথমে পাচ্ছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবাকর্মীরা। আগামি ১০ দিনের মধ্যে সরকারিভাবে অনুমোদন দেওয়া হতে পারে সে দেশে। তারপর অন্তত ২২৫০ জন ডাক্তার এবং নার্স চার মাসের জন্য পরীক্ষামূলকভাবে সেই ওষুধ সেবন করবেন।

তাদের মধ্যে অর্ধেককে ২০০এমজি হাইড্রোঅক্সিক্লোরোকুইন প্রতিদিন খাওয়ানো হবে। বাকিদের দেওয়া হবে প্লাসবো (স্যালাইন এবং সুগার নিয়ন্ত্রণের ওষুধ)।

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস প্রতিরোধী যেসব ওষুধ ৭০ বছর ধরে বিশ্বজুড়ে ব্যবহার হচ্ছে, করোনাভাইরাস ঠেকাতে সেসবই কাজ করতে পারে।

অস্ট্রেলিয়ার ওয়াল্টার অ্যান্ড এলিজা হল ইন্সটিটিউটের প্রধান ডগ হিল্টন বলেন, যদি আমরা সফল হই, তাহলে বিশ্ববাসীর সহায়তায় ভ্যাকসিন আবিষ্কারের পথ অনেকটাই মসৃণ হবে।

তিনি আরো বলেন, আপনি যদি নতুন রোগের সম্মুখীন হন বিশেষ করে করোনাভাইরাসের মতো, তাহলে চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের সহজ উপায় হলো- এমনসব ওষুধ ব্যবহার করে দেখা, যেগুলো এরই মধ্যে পরীক্ষিত এবং যেসবের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

তিনি আরো বলেন, সরকারিভাবে এখনো আমরা অনুমোদন পাইনি। তবে আমরা আশাবাদী যে, সরকারিভাবে এ ধরনের কাজের জন্য সমর্থন জানাতে হবে। সমর্থন পেলেই আমরা কাজ শুরু করবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status