ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
সৌদিতে আক্রান্ত ৭ শতাধিক মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 11:19 AM

সৌদিতে আক্রান্ত ৭ শতাধিক মানুষ

সৌদিতে আক্রান্ত ৭ শতাধিক মানুষ

গত ২৪ ঘন্টায় সৌদি আরবে নতুন করে আরও ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬৭। আক্রান্তদের ১১৯ জনই সৌদির বাইরে থেকে আসা। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে

সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে কারফিউ ও সান্ধ্য আইন বাস্তবায়নে কোন রকম শিথিলতা প্রদর্শন করা হবেনা। কারফিউর সময়ে ঘরের বাইরে বের হলে প্রথমবারে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। পুনরায় আইন ভঙ্গ করলে জরিমানার পরিমাণ দ্বিগুন হবে। এরপরেও যদি কেউ আইন অমান্য করে তাহলে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হবে। এছাড়া আইন অমান্যের অপরাধে বিদেশি কর্মীদের ডিপোর্ট (দেশে পাঠিয়ে দেয়া হবে) করা হবে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে মঙ্গলবার প্রথম কোন মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে করোনায় আক্রান্ত হয়ে মদিনা মনোওরায় মৃত্যুবরণ করেন ৫১ বছর বয়সি এক আফগান নাগরিক।

তবে নতুন করে কোন বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এই পর্যন্ত নতুন আরও ৯ জনসহ মোট ২৮ জন রোগমুক্ত হয়ে ঘরে ফিরেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status