ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
করোনা আক্রান্ত যন্ত্রণার অভিজ্ঞতা জানালেন নির্মাতা হিমেল (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 11:23 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 25 March, 2020, 11:30 AM

করোনা আক্রান্ত যন্ত্রণার অভিজ্ঞতা জানালেন নির্মাতা হিমেল (ভিডিও)

করোনা আক্রান্ত যন্ত্রণার অভিজ্ঞতা জানালেন নির্মাতা হিমেল (ভিডিও)

‘সুলতানা বিবিয়ানা’ খ্যাত তরুণ চলচ্চিত্র পরিচালক হিমেল আশরাফ করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে নিউ ইয়র্কের ম্যান হাটনে আছেন, তবে তিনি সুস্থও হয়েছেন। আর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে করোনায় আক্রান্ত ও সুস্থতা নিয়ে বিস্তারিত জানান।

তবে তিনি জানিয়েছেন, চিকিৎসক কর্তৃক করোনায় আক্রান্ত হওয়ার সনদ না থাকলেও তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ঘরে বসে চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছেন।

১৯ মার্চ নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।

করোনা সন্দেহভাজন হিসেবে নিউইয়র্কে বসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলেও ভিডিওতে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, 'আমি কোনো ডাক্তার কিংবা মেডিক্যাল স্টুডেন্ট নই বা করোনা বিশেষজ্ঞ নই। আমার কথাগুলো প্রেসক্রিপশন বা উপদেশ হিসেবে নেওয়ার দরকার নেই। আমি শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি। কেউ যদি এর থেকে উপকৃত হন আলহামদুলিল্লাহ। উপকৃত না হলেও জানলেন কী হয় বা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status