ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান: রুহানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 10:53 AM

করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান: রুহানি

করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের জনগণের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি এ রোগে মৃত্যুর সংখ্যা কমে আসতে শুরু করেছে বলে ঘোষণা করেছেন।

তিনি সোমবার করোনাভাইরাস মোকাবিলায় গঠিত জাতীয় সদরদফতরে এক বৈঠকে এ তথ্য জানান।
তিনি এ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করার জন্য চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান। করোনাভাইরাস রোগ সম্পর্কে সারাদেশের পরিস্থিতি জানানোর জন্য ইরানের সবগুলো প্রদেশের গভর্নররা এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে যুক্ত হন।

হাসান রুহানি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাসে বিপদ থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে।তিনি বলেন, সারাদেশ থেকে আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা থেকে বোঝা যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ মাত্রা অতিক্রম করেছে ইরান।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের ৩০ প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৫০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

ইরানে এ পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৯৯১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে  চার হাজার ৯৯৬ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, ইরানে এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৫৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status