ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আল্লাহর প্রতি ভরসা রেখে করোনা নিয়ে যা বললেন আমিরাতের ক্রাউন প্রিন্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 10:48 AM

আল্লাহর প্রতি ভরসা রেখে করোনা নিয়ে যা বললেন আমিরাতের ক্রাউন প্রিন্স

আল্লাহর প্রতি ভরসা রেখে করোনা নিয়ে যা বললেন আমিরাতের ক্রাউন প্রিন্স

বর্তমান বিশ্বব্যাপী আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৬০৩ জন। এর মৃত্যু হয়েছে ৭ হাজার ১৭১ জনের।

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৮ জন। এর মধ্যে একজনেরও মৃত্যু হয়নি। তবে সুস্থ হয়েছেন ২৩ জন।
করোনাভাইরাসে বৈশ্বিক প্রভাব বিবেচনায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমিরাতে বসবাসরত সকল নাগরিকদের মনোবল শক্ত রাখতে আহ্বান জানিয়েছেন।

সোমবার তিনি আমিরাতে বসবাসরত সকল নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমিরাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে, আল্লাহর নিয়ামত জ্বালানি রয়েছে এবং করোনাভাইরাসে আক্রান্তদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমিরাত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সকল সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা সবাই মনোবল শক্ত রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status