ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 March, 2020, 10:41 AM

সৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক

সৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক

ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেওয়ার অভিযোগে ২৯৮ জন সরকারি কর্মকর্তাকে আটক করেছে সৌদি আরব। এদের মধ্যে সেনা ও নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।

সোমবার দেশটির দুর্নীতিবিরোধী কমিশনের এক ঘোষণায় জানানো হয়, হেফাজতে থাকা এসব কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট গঠন করা হয়েছে।
তাদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে, তারা ঘুষগ্রহণ এবং ক্ষমতার অপব্যহারের মাধ্যমে কমপক্ষে ৩৭ কোটি ৯০ লাখ রিয়াল আত্মসাৎ করেছেন।

বলা হয়, ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে সরকারি চুক্তি থেকে অর্থ পাচার করেছেন তারা। এসব অভিযোগে আটক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তা এবং দুই বিচারকও। তবে কারো নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি মাসেই, অভ্যুত্থান চেষ্টার অভিযোগে শীর্ষ বাদশাহ’র সৎ ভাইসহ তিন প্রিন্সকে আটক দেখানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status