সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থীর সাথে যৌন হয়ারানির ঘটনায় পরিপ্রেক্ষিতে যৌন নির্যাতনের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে স্বাধীকার আন্দোলন ও উই আর রিহ্যাসারস এর যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদমূলক বিবৃতি, উক্তি, প্রতিবাদ চিত্র দিয়ে গণস্বাক্ষর করেন। শিক্ষার্থী যৌন হয়রানির বিষয়ে কার্যকরী ব্যবস্থা, নারীদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে, নারীদের পুরুষের সমকক্ষ হিসেবে দেখতে হবে। এগুলো সহ বিভিন্ন দাবি তুলে ধরেন স্বাক্ষরকারীরা। তৃষ্ণা নামের এক শিক্ষার্থী লেখেন, নারীকে নারী নয়, মানুষ হিসেবে দেখুন। আরেকজন শিক্ষার্থী লেখেন, মা থেকেই আসছো, মাকে সম্মান কর।
গণস্বাক্ষর কর্মসূচীর স্বাধীকার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌসিব মাহমুদ সোহান বলেন, আমরা চেয়েছি এই কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চেয়েছি। এ ছাড়াও আমরা একটি বার্তা দিতে চেয়েছি যে, এরপর থেকে কেউ যেন নারীদের প্রতি কোন সহিংসতা দেখে দাঁড়িয়ে না থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করে।