ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
নওগাঁয় বিষপানে যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:03 PM

নওগাঁয় বিষপানে যুবকের মৃত্যু

নওগাঁয় বিষপানে যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বিষপানে শ্যামল ওড়াও (৩২) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত রসপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শ্যামল ওড়াও রসপুর আবাসন এলাকার মৃত চামুর ওড়াওয়ের ছেলে ।

স্বজনরা জানান, শ্যামল ওড়াও পারিবারিক ঝামেলার কারনে বিষাদগ্রস্থ হয়ে দুপুরের দিকে নিজ বাসায় বসে মদ্যপান করেন। একপর্যায়ে তিনি কীটনাশক পান করেন। শ্যামল অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার সংবাদ মিলেছে। তবে প্রয়োজন হলে লাশের ময়নাতদন্ত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status