ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত খোলা থাকছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:00 PM

শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত খোলা থাকছে

শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত খোলা থাকছে

করোনাভাইরাস ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আপাতত চালু থাকবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনো কোনো রকমের সিদ্ধান্ত নেয়া হয়নি। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রণালয় আইইডিসিয়ার এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সম্প্রতি বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালি ফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় অস্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে কি না সে বিষয়ে দেশব্যাপী আলোচনা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status