ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
দুর্ঘটনায় উইলস লিটলের শিক্ষিকার হাত বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 6:57 PM

দুর্ঘটনায় উইলস লিটলের শিক্ষিকার হাত বিচ্ছিন্ন

দুর্ঘটনায় উইলস লিটলের শিক্ষিকার হাত বিচ্ছিন্ন

ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় এক শিক্ষিকার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। গোপালগঞ্জে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষক-শিক্ষার্থী।  

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শিক্ষা সফরের বাসটি।

ওই দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হওয়া শিক্ষিকার নাম সৈয়দা ফাহিমা বেগম (৫০) তাৎক্ষণিক তাকেসহ ১০ শিক্ষার্থীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই শিক্ষিকাকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় শিক্ষা সফর ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। আজ সকালে ছয়টি মিনিবাস ও মাইক্রোতে ১২৫ জন শিক্ষার্থী, শিক্ষক, স্কুলের কর্মকর্তা-কর্মচারী রাজধানীর কাকরাইল থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুর করেন।

একটি বাসে শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগমসহ ৩১ জন শিক্ষার্থী ছিলেন। তাদের বাসটি পাথালিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষিকার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থী আবদুর রহমান, আবু নাফিম চৌধুরী, শয়নসহ ১৫ জন আহত হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিক থেকে ধাক্কা দেয় শিক্ষা সফরের বাসটি। এতে ওই শিক্ষিকাসহ ১৫ শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, সৈয়দা ফাহিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত ৯ শিক্ষার্থী হাসাপাতালে ভর্তি রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status