ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সেই রানু মণ্ডলের ডুবলিকেট কপি অন্য এক নারীকে খুঁজে পাওয়া গেছে (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 6:46 PM

সেই রানু মণ্ডলের ডুবলিকেট কপি অন্য এক নারীকে খুঁজে পাওয়া গেছে (ভিডিও)

সেই রানু মণ্ডলের ডুবলিকেট কপি অন্য এক নারীকে খুঁজে পাওয়া গেছে (ভিডিও)

এক সময় রেল স্টেশনে দিন কাটাতেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া গানের দৌলতে রাতারাতি তারকা বনে যান ভারতের আলোচিত নারী রানু মণ্ডল। বলিউড, রিয়েলিটি শো থেকে পূজার থিম সং সবখানেই তার অবাধ বিচরণ দেখা গেছে। এবার সেই রানু মণ্ডলের ডুবলিকেট কপি অন্য এক নারীকে খুঁজে পাওয়া গেছে। যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

কপালে তিলক কাটা, কীর্তনের আঙ্গিকে ‘তেরি মেরি কাহানি’ গাইলেন তিনি। সম্প্রতি অনিত খাখলারি নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে এমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। অবশ্য কীর্তনের আঙ্গিকে ওই নারী ‘তেরি মেরি কাহানি’ গানটি গাওয়ার চেষ্টা করেন। আলোচ্য বিষয় গান না হলেও তাকে দেখতে অবিকল রানু মণ্ডলের মতোই লাগছে। এমনটাই মনে করছেন নেটিজেনরা।

অসমের বাসিন্দা অনিত খাখলারি নামে যে ব্যক্তি ওই ভিডিও-টি পোস্ট করেছেন তিনি ক্যাপশানে লিখেছেন ‘রানু মণ্ডলের বোন, নতুন তেরি মেরি কাহানি’।


ভিডিও-টি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই ওই মহিলা সোশ্যাল মিডিয়ার আলোচনায় বিষয়বস্তু হয়ে ওঠেন। নেটিজেনদের অনেকেই ওই মহিলাকে দেখে মনে করছেন ‘ঠিক যেন রানু মণ্ডলের বোন’।

তবে এই নারী যে কে তার পরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status