ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাস থেকে নেমেই পিষ্ট হলো শিশু জয়ী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 5:28 PM

বাস থেকে নেমেই পিষ্ট হলো শিশু জয়ী

বাস থেকে নেমেই পিষ্ট হলো শিশু জয়ী

জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের চাকায় পিষ্ট হয়ে জয়ী নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পৌরশহরের দমদমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়ী একই এলাকার শ্রী গোবিন্দ কুণ্ডর মেয়ে।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, সিরাজগঞ্জের বাবার বাড়ি থেকে জয়ীসহ তিন মেয়েকে নিয়ে জেনিন পরিবহনের একটি বাসে নিজ বাড়িতে আসছিলেন মা। দমদমা এলাকায় বাস থেকে নামার সময় জয়ী দৌড় দিলে চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status