ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
অল্প বয়সী মেয়ে বিয়ে করতে এসে বর গেলেন কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 March, 2020, 8:32 PM

অল্প বয়সী মেয়ে বিয়ে করতে এসে বর গেলেন কারাগারে

অল্প বয়সী মেয়ে বিয়ে করতে এসে বর গেলেন কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ায় অল্প বয়সী মেয়ে বিয়ে করতে এসে বর সাদ্দাম হোসেন গেলেন কারাগারে। সোমবার বিকেলের দিকে সদর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া ওই বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

সাজাপ্রাপ্ত বর সাদ্দাম হোসেন সদর উপজেলার রামরাইল ইউপির সেন্দ গ্রামের উত্তরপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে।

কনে রুজিনা আক্তার সুলতানপুর ইউপির শিলাউর গ্রামের দানা মিয়ার মেয়ে। সে হাবলা উচ্চ মহিলা মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

পঙ্কজ বড়ুয়া বলেন, সদর উপজেলার রামরাইল ইউপির সেন্দ গ্রামের উত্তরপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে সুলতানপুর ইউপির শিলাউর গ্রামের দানা মিয়ার মেয়ে রুজিনা আক্তারের বিয়ে হওয়ার কথা ছিলো। দুপুরের পরই মেয়ের বাড়িতে শুরু হয় অতিথিদের আপ্যায়ন। বিষয়টি স্থানীয় লোকজন তাকে অবহিত করলে তিনি পুলিশ নিয়ে বিকেলে কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করতে আসায় বর সাদ্দাম হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ওই মেয়ের মা-বাবার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status