ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 4:42 PM

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সুদানের প্রধানমন্ত্রী

হত্যার উদ্দেশ্যে চালানো এক বোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক। সুদানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোমবার দেশটির রাজধানী খার্তুমে হামদকের গাড়িবহর লক্ষ্য করে চালানো হয় এই হামলা। তবে অল্পের জন্য সেটির হাত থেকে প্রাণে বেচেঁ ফিরেছেন তিনি। বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী দফতরের এক কর্মকর্তা।

স্থানীয় সময় সকালে হামদক তার দফতরে আসার পথে তার গাড়ি বহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে জানাগেছে। তবে, এখন পর্যন্ত কেউ ওই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে যে, হামলায় ক্ষতিগ্রস্থ হওয়া দুইটি গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে গেছে। এছাড়া তৃতীয় একটি গাড়িও বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

সুদানে এক গণতন্ত্রপন্থি আন্দোলনের মাধ্যমে ২০১৯ সালের এপ্রিলে দীর্ঘকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে বেসামরিক নেতৃত্বের সরকার। ওই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগস্টে দায়িত্ব নেন আব্দাল্লা হামদক।

তবে, সুদানের সামরিক বাহিনী এখনও পর্দার আড়ালে থেকে একটি যৌথ সাংবিধানিক কমিশনের মাধ্যমে এখনও দেশটির রাষ্ট্র পরিচালনায় অংশ নিচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status