|
ধানমন্ডি ৩২ নম্বর থেকে চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে...
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমন্ডি ৩২ নম্বর থেকে চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে ককটেল ও চিরকুট দেখতে পান সংবাদকর্মীরা। এরপর পুলিশে খবর দিলে তারা স্থানটি ঘিরে রাখে। বেলা সাড়ে ১২টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখানে পৌঁছায়। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ককটেল উদ্ধার হয়েছে। চিরকুট উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওটা চিঠি না; একটা কাগজ পেয়েছি। সেখানে লেখা, ‘জয় বাংলা। প্রজন্ম-৭১’। এদিকে দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশে দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সেগুলো উদ্ধার করে নিয়ে যায় ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
