ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার করোনায় আক্রান্ত ইতালির সেনাপ্রধান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 4:39 PM

এবার করোনায় আক্রান্ত ইতালির সেনাপ্রধান

এবার করোনায় আক্রান্ত ইতালির সেনাপ্রধান

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতালির সেনাপ্রধান সালভাতোর ফারিনা। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত হরেছেন। বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন তিনি। তার বদলে এরইমধ্যে দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল ফেডেরিকো বোনাতোর নাম ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে সেনাপ্রধান নিজের আক্রান্ত হওয়ার খবর দিয়ে বলেছেন, প্রাথমিকভাবে অসুস্থ বোধ করায় নিজ থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। পরে এ সংক্রান্ত পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এদিকে এ ভাইরাস মোকাবিলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইট ক্লাবসহ বিভিন্ন ভেন্যু বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।

রোববার পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা সাত হাজার ৩৭৫। পরিস্থিতি মোকাবিলায় লোম্বার্ডিসহ ১৪টি প্রদেশের অন্তত এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। রোববারের দেয়া এ ঘোষণায় তিনি বলেন, আগামী ৩ এপ্রিল পর্যন্ত কেউ এই প্রদেশগুলো থেকে কেউ বেরুতে পারবে না। বাইরে থেকেও কেউ সেখানে প্রবেশ করতে পারবে না।

উত্তর ইতালিতে এরইমধ্যেই ৫০ হাজারের মতো মানুষ কোয়ারেন্টাইনে রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক কেন্দ্র মিলান এবং পর্যটকদের মূল আকর্ষণ ভেনিসের মতো শহরও কোয়ারেন্টাইনের আওতায় থাকবে।

লোম্বার্ডির পুরো উত্তর অঞ্চল যেখানে এক কোটি লোকের বাস এবং ইতালির বাণিজ্যিক নগরী মিলান লক ডাউন বা বন্ধ রাখা হবে। তবে জরুরি ভিত্তিতে কিছু করার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিয়মের ব্যত্যয় হতে পারে।

প্রধানমন্ত্রী কন্টে জানিয়েছেন, দেশটির মোদেনা, পারমা, পিয়াসেনজা, রেজ্জিও এমিলিয়া, রিমিনি, পেসারো, আরবিনো, আলেসান্দ্রিয়া, অ্যাসটি, নোভারা, ভারবানো কিউসিও ওসোলা, ভারসেই, পাদুয়া, ট্রেভিসো এবং ভেনিসের মতো শহরগুলো এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা ভাইরাসটিতে সোমবার সকাল পযর্ন্ত মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজারের বেশি মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status