ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নারী দিবসেও রেহাই পেলেন না মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 5:30 PM

নারী দিবসেও রেহাই পেলেন না মা

নারী দিবসেও রেহাই পেলেন না মা

স্নেহ, মায়া-মমতার প্রতীক মা। নারী দিবসে মা সম্মানিত হবেন এটাই স্বাভাবিক। কিন্তু এই দিনটিতে যদি নির্যাতনের খড়গ নেমে আসে এর চেয়ে বর্বরতার আর কী হতে পারে? তাও নিজ সন্তানের হাতে। যেখানে সারা বিশ্বে সম্মানের সঙ্গে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সেই দিনেও এক পাষণ্ড ছেলের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধা মা।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার বিচার চেয়ে রোববার সকালে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন ওই মা।

কাঁপা কণ্ঠে ভুক্তভোগী হেলেম চান বলেন, নারী দিবসে সব মায়েদের আলাদা প্রত্যাশা থাকে। কিন্তু এ দিনটির শুরুতেই ছেলের মারধর খেয়েছি। এ বলেই তিনি কান্না করে দেন।

তিনি বলেন, প্রতিবন্ধী ছেলে জিলু মিয়ার ভিক্ষার টাকায় কোনো রকমে সংসার চলে। কিন্তু অপর ছেলে ফরিদ মিয়া প্রায়ই মারধর করেন।

তিনি আরো বলেন, আমার শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। চোখে ভালো দেখতে পাই না। এই বয়সে আমাকে মারধর করেছে ছেলে। তাই সুবিচার পাওয়ার আশায় ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছি।

ইউএনও (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status