ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দেশে করোনাভাইরাসে আক্রান্ত দুজন ইতালি ফেরত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 5:26 PM

দেশে করোনাভাইরাসে আক্রান্ত দুজন ইতালি ফেরত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত দুজন ইতালি ফেরত

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতালি ফেরত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

আক্রান্তদের মধ্যে একজন নারীও রয়েছেন। আক্রান্তদের কারোর পরিচয়ই প্রকাশ করা হয়নি। তাদেরকে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।

রোববার বিকালে সংবাদ সম্মেলন করে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ। তারা ইতালি ফেরত ও একই পরিবারের সদস্য। অন্যজন নারী। তাদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে।

আইইডিসিআরের পরিচালক আরও বলেন, সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি ভালোভাবে সবাইকে হাত ধোয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত চীনের উহান শহর থেকে উৎপত্তি করোনাভাইরাসটি বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে।

এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।

ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status