ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভয়ানক বিপদের মুখোমুখি নারী, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 5:22 PM

ভয়ানক বিপদের মুখোমুখি নারী, ভিডিও ভাইরাল

ভয়ানক বিপদের মুখোমুখি নারী, ভিডিও ভাইরাল

সাড়ে আট ফুট লম্বা শক্তিশালী কুমিরের চোয়ালে নিজের মাথা ঢুকিয়ে ভয়ানক বিপদ থেকে রক্ষা পেয়েছেন এক নারী। আর সেই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। সেই দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেক নেটিজেনের চোখ চড়কগাছ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বড় কুমিরের দুটি চোয়াল টেনে ফাঁক করেন ৩২ বছর বয়সী অ্যাশলে লরেন্স। এরপর ধীরে ধীরে নিজের মাথা চোয়ালের মধ্যে ঢুকিয়ে ফেলেন। সেই অবস্থায় কিছুক্ষণ থাকার পর মাথাটি বের করেন আনেন। মাথা ঢোকার পর কুমিরটি দুটি চোয়াল এক করলে ভয়ানক কাণ্ড ঘটতে পারতো। তবে ভাগ্য পক্ষে থাকায় কোনো বিপদ ঘটেনি।

অ্যাশলে লরেন্স জানান, ইংল্যান্ডের ব্রাইটন শহরে চলছিল ‘ফ্রিস্টাইল অ্যালিগেটর রেসলিং কম্পিটিশন’। সেখানে ৯০ কেজি ওজনের কুমিরের সঙ্গে ভয়ানক খেলায় মেতে উঠেন তিনি। তবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরে উৎফুল্ল তিনি।

তিনি আরো জানান, প্রথমবার ভয়ানক খেলা খেলতে তার ভয় কাজ করেছিল। তবে উত্তেজনার মাঝেও কাজটি সম্পন্ন করেছেন তিনি।

প্রতিযোগিতার জন্য আনা কুমিরকে অবশেষে পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেয়া হয়েছে। কুমিরদের বেঁচে থাকায় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে প্রতিযোগিতা আয়োজনকারী কর্তৃপক্ষ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status