ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামান্নার পারিশ্রমিকের পরিমাণ শুনে অবাক প্রযোজক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:21 AM

তামান্নার পারিশ্রমিকের পরিমাণ শুনে অবাক প্রযোজক

তামান্নার পারিশ্রমিকের পরিমাণ শুনে অবাক প্রযোজক

দক্ষিণী সিনেমার পরিচালক বোয়াপতি শ্রীনু নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ শুরু করেছেন। ভারতের হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন—নান্দামুরি বালাকৃষ্ণা ও অঞ্জলি। আরেক নারী চরিত্রের জন্য পরিচালক আরেকজন অভিনেত্রীকে নিতে চাইছেন।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে—পরিচালক বোয়াপতি শ্রীনু তামান্না ভাটিয়া ও কাজল আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু তামান্না ভাটিয়া চড়া পারিশ্রমিক চেয়েছেন। যদি এ পারিশ্রমিক পান তবে বালাকৃষ্ণার সঙ্গে রোমান্স করবেন তামান্না। কিন্তু তামান্নার পারিশ্রমিকের পরিমাণ শুনে অবাক হয়েছেন প্রযোজক। অন্যদিকে কাজল আগরওয়াল এখনও এ বিষয়ে সাড়া দেননি।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যাকশন’। তামিল এই সিনেমায় বিশালের বিপরীতে অভিনয় করেন তিনি। গত বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তি পায়। সম্প্রতি মুক্তি পাওয়া মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নীকেবারু’ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন এই অভিনেত্রী। এছাড়া হিন্দি ভাষার ‘বোল চুড়িয়া’ এবং তেলেগু ভাষার ‘সীটিমার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পারছেন তামান্না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status