ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
শুভশ্রীর গলায় লাভ বাইট নিয়ে আলোচনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 6 October, 2026, 11:36 AM

শুভশ্রীর গলায় লাভ বাইট নিয়ে আলোচনা

শুভশ্রীর গলায় লাভ বাইট নিয়ে আলোচনা

দেব ও শুভশ্রী জুটির নতুন সিনেমা ‘দেশু৭’ মুক্তি পাবে ১৬ অক্টোবর। তার আগে ছবিটির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি। ফলে দেব ও শুভশ্রীর সঙ্গে তার পুরোনো যোগসূত্রও নতুন করে সামনে এসেছে। একসময় দেব ও শুভশ্রী জুটির একাধিক জনপ্রিয় গানে জিৎ গাঙ্গুলির কণ্ঠ ও সুর দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছিল। সেই স্মৃতি মাথায় রেখেই নতুন গানটি দেখছেন অনেকেই।

গানটির ভিডিওতে দেব ও শুভশ্রীর একটি বিশেষ দৃশ্য নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভিডিওর একটি দৃশ্যে কালো শাড়িতে দেখা গেছে শুভশ্রীকে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে কালো শার্ট ও ট্রাউজারে ছিলেন দেব। লাদাখের পাহাড়ে তাদের রোমান্টিক দৃশ্যে একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাদের। এরপরই শুভশ্রীর গলার কাছে একটি লালচে দাগ নজরে আসে, যেটিকে অনেকে লাভ বাইট বলে মনে করছেন।

গানটির ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের অংশটুকু এই আলোচনাকে আরও উসকে দিয়েছে। ওই অংশে শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ গানের এই কথার সঙ্গে ক্যামেরায় শুভশ্রীর গলার লালচে ছাপ ধরা পড়ে। কয়েক সেকেন্ডের এ দৃশ্যটি দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

তবে এই নির্দিষ্ট দৃশ্য ছাড়া গানটির অন্য কোনো দৃশ্যে এই দাগ দেখা যায়নি। অর্থাৎ গানটির গল্পের ভেতরে এটি ক্ষণিকের একটি চিহ্ন মাত্র। এই দাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা চলছে। কেউ এটিকে নিছক পর্দার রোমান্টিক মুহূর্ত হিসেবে দেখছেন, কেউ আবার গানের কথার সঙ্গে দৃশ্যটির মিল খুঁজছেন। এর আগে আগরতলায় প্রচারে গিয়ে দেবের শুভশ্রীর গালে চুমু দেওয়ার ঘটনাও বেশ চর্চিত হয়েছিল।

সিনেমার মুক্তির আগে 'দেশু ট্যুর'-এর অংশ হিসেবে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে আগরতলা, শ্রীরামপুর ও শিলিগুড়িতে প্রচার সেরে ফেলেছেন তারা। এখনো বেশ কিছু জায়গায় প্রচার বাকি রয়েছে। প্রচারে বেরিয়ে ভক্ত ও অনুরাগীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছেন দেব ও শুভশ্রী।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status